কিভাবে Disk Partition করতে হয় ফরমেট না করে (How to Make A Partition in Windows without Formatting any Drive)

Disk Partition হচ্ছে  কম্পিউটার এর Hard Disk কে প্রয়োজনীয় ভাগে বিভক্ত করা । এটা একটু সতর্কতার  সাথে করা ভালো ,কারণ কোনো ভুল হলে আপনাকে নতুন করে Windows Setup দিতে হতে পারে । তাই নিচের নির্দেশনা গুলো ভালোভাবে লক্ষ্য করুন ।


১/ Computer Icon এ Mouse এর  Right Button ক্লিক করে  Manage অপশন চাপুন ।

অথবা  Start > Control Panel >  System and Maintenance >Administrative Tools > Computer Management এ যেতে পারেন । (আপনাকে অবশ্যই Administrative Account থেকে log in করতে হবে )


২/ DiskManagement এ ক্লিক করে আপনার কম্পিউটার এর যে Disk থেকে  Partition করতে চাচ্ছেন সেখানে Right button ক্লিক করুন । Shrink Volume নামে একটা অপশন দেখতে পাবেন , সেটা নির্বাচন করুন ।
 এই ধাপে আপনারDisk Size অনুযায়ি একটু সময় লাগতে পারে .ধৈর্য ধরে অপেক্ষা করুন।


৩/  আপনি যতটুকু জায়গা নিয়ে Partition করতে চাচ্ছেন তা নির্ধারণ করে Shrink চাপুন । এক্ষেত্রে মনে রাখবেন 1024 MB = 1 GB

উদাহরণ স্বরূপ আমি 1024 MB অর্থাৎ 1 GB Disk Size নির্বাচন করলাম।

৪/ দেখা যাবে নতুন একটা Part  আপনার দেয়া  Size অনুযায়ি চলে এসেছে .এখন সেখানে Mouse এর Right Button ক্লিক করে New Simple Volume নির্বাচন করুন ।

৫/ একটি  Wizard চলে আসবে ,Next বাটনে ক্লিক করুন ।



৬/ Volume  size নির্ধারণ  করে Next চাপুন. 1024 MB = 1 GB ।


৭/ যেকোনো একটি Drive Letter নির্বাচন করুন । আপনি Letter না চাইলে Do not assign a drive letter নির্বাচন করতে পারেন , তারপর Next  চাপুন।



৮/ Format this volume with the following setting নির্বাচন করে Volume এর নাম লিখে Perform a quick format এ টিক দিন । আবারও Next চাপুন ।



৯/ Partition নিশ্চিত করার জন্য Finish চাপুন ।



১০/  Disk Partition সম্পন্ন হয়ে গেছে এবং এটা দেখতে নিচের Screen Shot এর মতো হবে ।

More Information- Visit:

Facebook: Click Here
Previous Post Next Post
//luvaihoo.com/4/4226258